সৌদি আরব সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৫৮, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বিএনপি সরকার গঠনের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার পর তিনি জেদ্দার পথে রওনা হন। মূলত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতেই তার এই সফর।

আগামী বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ও উদ্ভূত সংকট নিরসনের বিষয়টি।

এই গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সুযোগ পেতে পারেন। সফর শেষে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা রয়েছে।

 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়