বাংলাদেশে প্রথম ওয়্যারউলফ-ভ্যাম্পায়ার গল্পে সিফাত নুসরাত
বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশি অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা সিফাত নুসরাত নতুন একটি সুপারন্যাচারাল সিরিজে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে চলেছেন। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভ্যাম্পায়ার এবং ওয়্যারউলফ কেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে।
সিরিজের পাণ্ডুলিপি বই প্রকাশের আগেই রেড প্রোডাকশনস কিনে নেয় এবং দশ এপিসোডের একটি সিজন হিসেবে নির্মাণ করে। সিফাত নিজেই মেইন প্রোটাগোনিস্ট হিসেবে ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে থাকছেন অভিনেতা শ্যামল মাওলা, যিনি উলফের চরিত্রে। এছাড়া গুরুত্বপূর্ণ মানব চরিত্রে দেখা যাবে সামিরা খান মাহি-কে।
সিফাত নুসরাত জানিয়েছেন, এই সিরিজটি সব কাজ শেষ হতে সময় লাগলো প্রায় ৮ মাসের বেশি , ২০২৫ সাল থেকেই সিরিজটিতে কাজ করছিলেন নুসরাত। “আমাদের সিরিজ এখনও পুরোপুরি শেষ হয়নি। ফার্স্ট সিজনের দশটি এপিসোডের মধ্যে সাতটি কমপ্লিট, বাকি তিনটির কাজও শিগগির শেষ হবে। ডাবিং কাজ শেষ হয়েছে এবং পোস্ট প্রোডাকশন চলছে। আমরা দর্শকদের সামনে বাংলাদেশের প্রেক্ষাপটে সুপারন্যাচারাল গল্পটি নিয়ে আসছি, যা সত্যিই উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা।”
তিনি আরও বলেন, “এটি আমার জন্য অত্যন্ত সম্মানজনক যে আমার লেখা পাণ্ডুলিপি বই প্রকাশের আগেই সিরিজে রূপ নিয়েছে। ভবিষ্যতে আমরা আরও নতুন কিছু কাজের পরিকল্পনা করছি।”
সুপারন্যাচারাল ভ্যাম্পায়ার ও উলফ গল্পের এই সিরিজটি প্রিমিয়ার শোসহ বাংলাদেশের দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে হাজির হতে যাচ্ছে। জেনজি জেনারেশনের প্রথম জেনজি রাইটারের গল্প বই আকারে বাজারে না আসতেই কিনে নিয়েছে প্রডাকশন হাউস।
সিফাত নুসরাত আরও জানান, আমি দুঃখ প্রকাশ করছি সকল সাংবাদিক ভাই বোনদের কাছে , এতদিন পুরোপুরি যোগাযোগ বন্ধ রাখার কারণে। কারণ আমি কাজটা ঠিক মতন করতে চেয়েছি। সেটা সম্পূর্ণ না হওয়া অব্দি আমি অনেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে হয়েছে, এই উপন্যাস’ দ্য রেড মুন ‘ এবার বই মেলাতেও প্রকাশিত হচ্ছে। সকলের কাছে দোয়া চেয়ে সিফাত নুসরাত তার ভবিষ্যৎ কাজের জন্য এগিয়ে যেতে চান।