নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৫, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নওগাঁ'র  মান্দা থানার হাজি গোবিন্দপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে।
গতকাল ২১ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১০ টায় হাজি গোবিন্দপুর দক্ষিণ পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

আহত প্রতিবন্ধী উক্ত এলাকার ঈসমাইলের ছেলে শহিদুল ইসলাম। বর্তমানে তিনি রাজশাহী মঞ্জুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, চাচা কাদের আলী পেয়াদা'র ছেলে রফিকুল ও রকিব জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে শহিদুল ইসলামকে ডেকে নিয়ে যায়। পরে কোদালের ডাট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। মাথা রক্ষা করতে গেলে তার হাতে গুরুতর আঘাত লাগে এবং হাত ভেঙে যায়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়