বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে এমপি হিসেবে শপথ নেবে না ১১ দলীয় জোটের বিজয়ীরা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৪৪, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
ফাইল ফটো

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সরকার গঠন করছে বিএনপি। শপথপাঠ অনুষ্ঠানের রেওয়াজ অনুযায়ী বিএনপির সংসদ সদস্যরা আগে শপথপাঠ করেছেন। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা থাকলেও বিএনপির দলীয় সংসদ সদস্যরা শপথ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এদিকে এখনো শপথ না নেওয়া ১১ দলীয় জোটের বিজয়ী সংসদ সদস্যরা শর্ত দিয়ে জানিয়েছেন, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না। বিষয়টি জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, বিএনপি যদি সংবিধান সংশোধনী পরিষদের শপথ না নেয় তাহলে অভ্যুত্থানের পর যে সংস্কার আকাঙ্ক্ষা তা ব্যাহত হবে। আমরা জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা সংবিধান সংশোধনী পরিষদে শপথ না নিলে জামায়াতের কোনো এমপি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না। এখন পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত।

অন্যদিকে ১১ দলীয় অন্যতম শরীক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা। পরের স্ট্যাটাসে তিনি লেখেন, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নিবে না ১১ দলীয় জোট।

এর আগে আজ সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়