আটপাড়ায় সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ: অভিযুক্ত সামীম সুমন, পিয়াস ও রাসেল
মোঃ আশিক মিয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার আটপাড়া উপজেলায় চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রতিবাদ করায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত সাংবাদিক সুমন আহম্মেদ, তিনি দেশ বার্তা নিউজের নেত্রকোনা জেলা প্রতিনিধি।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে চাঁদা দাবির একটি ঘটনায় প্রতিবাদ ও সংবাদ সংগ্রহের জেরে অভিযুক্ত সামীম সুমন ও তার সহযোগী পিয়াস ও রাসেল ক্ষিপ্ত হয়ে সাংবাদিক সুমন আহম্মেদের ওপর হামলা চালায়। এসময় তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক সুমন আহম্মেদ বলেন,
“আমি স্থানীয় চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও তথ্য সংগ্রহ করছিলাম। এতে ক্ষুব্ধ হয়ে সামীম সুমন ও তার সহযোগীরা আমার ওপর হামলা চালায় এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে অভিযোগ রয়েছে, (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে হামলার ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক থানায় যাওয়ার সময় অভিযুক্ত পিয়াস ও সামীম সুমন পুনরায় তার পথরোধ করে হামলার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত সাংবাদিক সুমন আহম্মেদ বর্তমানে আটপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশ বার্তা নিউজের নেত্রকোনা জেলা প্রতিনিধি।
এ বিষয়ে আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের শাস্তির দাবিতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ কর্মসূচির কথাও জানিয়েছেন।