১৯৭১ সালের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক ও দেশপ্রেমভিত্তিক গল্প

দেশের ৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন বাংলা সিনেমা “উদীয়মান সূর্য”

বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:২২, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

২৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে দেশের ৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন বাংলা সিনেমা “উদীয়মান সূর্য”, যা ১৯৭১ সালের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক ও দেশপ্রেমভিত্তিক গল্প। নির্মাতা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিবারের সঙ্গে সিনেমা দেখতে এসে বাংলা সিনেমার উজ্জীবন ঘটাতে।


 

প্রযোজক ও পরিচালক হিসেবে নিজস্ব প্রচেষ্টায় নির্মিত নতুন পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা “উদীয়মান সূর্য” ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার থেকে দেশের ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটি ১৯৭১ সালের সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে নির্মিত এবং পারিবারিক সেন্টিমেন্ট ও প্রেমের গল্পের সঙ্গে কিছু সময় মুক্তিযুদ্ধের বিষয়ও তুলে ধরা হয়েছে।


 

সিনেমার নির্মাতা জানিয়েছেন, ছবিতে কোনো অশ্লীলতা বা রাজনৈতিক বিতর্ক নেই। সিনেমাটি মূলত বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছে এবং সামাজিক কিছু বার্তা দেওয়ার উদ্দেশ্যও রয়েছে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিবারের সঙ্গে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার মাধ্যমে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উজ্জীবন ঘটাতে সহায়তা করুন।

 

মুক্তিপ্রাপ্ত প্রেক্ষাগৃহগুলোর তালিকা নিম্নরূপ:

  1. ম্যাজিক মুভি থিয়েটার – দিয়াবাড়ি, উত্তরা
  2. স্বপ্নীল সিনেপ্লেক্স – পরিমল টাওয়ার, কুষ্টিয়া
  3. অবকাশ সিনেমা – ফুলবাড়ি, দিনাজপুর
  4. চলন্তিকা সিনেমা – গোপালদী, নরসিংদী
  5. সোনালী সিনেমা – টেকেরহাট, মাদারীপুর
  6. নসীব সিনেমা – সাপাহার, নওগাঁ
  7. ভাই ভাই সিনেমা – সখিপুর, টাঙ্গাইল
     

নির্মাতা আশা করছেন, দর্শকরা সিনেমা হলে এসে দেশপ্রেমে উজ্জীবিত হবেন এবং বাংলা সিনেমার সোনালী দিন ফিরিয়ে আনবেন।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়