কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায় সংঘটিত গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয।
মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ইং-৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন কামালপুর এলাকার ০১ টি গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়। উক্ত মামলার ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভিকটিমের পরিবারের সদস্যদের সহিত সাক্ষাৎ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । পুলিশ সুপার মহোদয় উক্ত মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । পুলিশ সুপার মহোদয় সমসাময়িক ঘটনার প্রেক্ষাপটে কোন ধরনের বেআইনি কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত না করার জন্য স্থানীয় জনতার প্রতি অনুরোধ জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন মোঃ খালেদুর রহমান, অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়া সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।