কুষ্টিয়ার মিরপুরের বহলবাড়ীয়ায় ভ-য়াবহ অগ্নি-কাণ্ডে বসতবাড়ি পু-ড়ে ছাই।
মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ক্ষ-তি হয়েছে ১০-১২ লাখ টাকা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ায় ভ-য়াবহ অ-গ্নিকাণ্ডে জামাল মন্ডলের বসতবাড়ি পু-ড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষ-য়-ক্ষ-তি হয়েছে বলে দাবি করেছেন ক্ষ-তি-গ্রস্ত পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১১টার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষ-তিগ্রস্ত জামাল মন্ডল জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী হাসিনা পারভীন ঘরের আলো দেখতে পেয়ে তাকে ঘুম থেকে জাগিয়ে দেন। ঘুম থেকে উঠে তারা দেখতে পান, ঘরের চারদিকে আগুনের লেলিহান শিখা জ্বলছে। পরে তারা দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এর আগেই আগুনে বসতঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পু-ড়ে ব্যাপক ক্ষ-য়-ক্ষ-তি হয়। ক্ষ-তিগ্রস্ত জামাল মন্ডল বলেন, “আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে ঘুরে দাঁড়াব, তা বুঝতে পারছি না।
অ-গ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই এবং পরদিন সকালে ঘটনাস্থলে ছুটে আসেন বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও মিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় সাধারণ মানুষও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
এলাকাবাসী সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন, অ-গ্নি-কাণ্ডে সর্বস্ব হা-রানো অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে সহায়তা ও আর্থিক অনুদান প্রদানের জন্য। এতে পরিবারটি নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বলে তারা মনে করেন।