কলমাকান্দায় ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

‎মোঃ রিপন মিয়া : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৫, শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

‎নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২২ আগস্ট) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি মো. অনিক মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা শামীম।

‎কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ।

‎সভায় বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান তারা।

‎বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে হবে। একই সঙ্গে ছাত্রসমাজের বিভিন্ন যৌক্তিক দাবি ও অধিকার নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎কর্মীসভায় নেত্রকোনা জেলা ও কলমাকান্দা উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সরকারি কলেজ এবং উপজেলার আট ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়