যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চিফ হুইপ

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:৩৯, মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপ নূরুল ইসলাম গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। সপ্তাহব্যাপী এ সফর শেষে মঙ্গলবার ভোরে তিনি দেশে ফেরেন।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়