১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৩৭, রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দেশের সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য প্রাইমারি হেলথ নেটওয়ার্ক করতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী চার বছরের মধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।

আজ রোববার (২১ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রামের প্রতিটি ইউনিয়ন এবং শহরের প্রতিটি ওয়ার্ডে দুইজন করে মিড ওয়াইফ দেওয়া হবে। আগে যে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক ছিল, তা এখন স্বাস্থ্য হাবে যুক্ত হবে। কমিউনিটি ক্লিনিক নামে আলাদা কিছু থাকবে না। প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্কের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে—খুলনা, নরসিংদী, সিরাজগঞ্জ,  নোয়াখালী, বগুড়া জেলায়।

আগামী একনেকে বৈঠকে প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক প্রকল্প পাশ হবে বলে জানান ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বলেন, ‘এর জন্য ৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।  এরমধ্যে ১৫ মিলিয়ন ডলার দেবে এডিবি; বাকিটা সরকারের নিজস্ব বরাদ্দ।’

তিনি আরও জানান, দেশের সব মানুষ ই-হেলথ কার্ডের আওতায় আনবে সরকার।  প্রথমদিকে পাঁচ জেলায় শুরু হবে এই সেবা।

‘অন্তর্বর্তী সরকারের গাফিলতির জন্যই হামের টিকা দেওয়া হয়নি। এটা সত্যি এবং পরিষ্কার। এর জন্য আলাদা করে তদন্ত করার প্রয়োজন নেই’, বলেন জিয়াউদ্দিন হায়দার।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়