আশাশুনিতে ৩ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলজিইডি নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৪৬, বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি প্রায় ৩ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকল্পের নির্ধারিত সময়সীমা শেষ হলেও এখনো রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। স্থানীয়দের দাবি, প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ বাকি থাকলেও বরাদ্দের অধিকাংশ অর্থ উত্তোলন করা হয়েছে।

অভিযোগকারীরা জানান, প্রকল্প বাস্তবায়নে নানা ধরনের অনিয়মের মাধ্যমে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। তাদের দাবি, কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান বিল পরিশোধে সহযোগিতা করেছেন। এছাড়া প্রকল্পের প্রায় ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

এলাকাবাসীর দাবি, নিম্নমানের কাজ ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের কারণে জনদুর্ভোগ বাড়ছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসানকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসানের ব্যবহৃত মুঠোফোন নম্বরে+880 1730-193721 একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগগুলোর দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারীদের দাবি। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়