অপহৃত ৫ জন শিশু-কিশোর উদ্ধার করে প্রশংসায় ভাসছে টেকনাফ থানা পুলিশ!

আলমগীর আকাশ টেকনাফ, কক্সবাজার: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৫, মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

০৮ জুন ২৬ইং তারিখ কক্সবাজার জেলার চকরিয়া থানায় একটি মানবপাচার মামলা রুজু করা হয়। মামলার কাজপত্র প্রাপ্ত হয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায়।

এসময় উল্লেখিত এলাকা হতে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ০৫ (পাঁচ) জন ভিকটিম (শিশু-কিশোর) উদ্ধার করতে সক্ষম হয় টেকনাফ থানা পুলিশ।

০৯ জুন-২৬ইং বিষয়টি নিশিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

অপহরণকারীদের বন্ধিশালায় যখন ছিল এই চারজন কিশুর। তাদের পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবী করাও হয়েছিল, মুক্তিপণের টাকা না দিলে তাদের মেরে ফেলার হুমকিও দিয়েছিল অপহরনকারীরা এমন অভিযোগ ভুক্তভোগীদের।

উদ্ধারকৃত শিশু-কিশোরদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

অপহৃতরা উদ্ধার হওয়ার পর খুশিতে আত্মহারা হয়ে বলেন, আমরা আবার নতুন জীবন ফিরে পেয়েছি। তারা টেকনাফ থানা পুলিশের প্রশংসা করে বলেন, টেকনাফ থানা পুলিশ না হলে হয়তো আমরা মরে যেতাম, তাদের অক্লান্ত পরিশ্রমের মূল্য তুলনাহীন। বিশেষ করে এসআই মোর্শেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশেষ ধন্যবাদ জানিয়েছে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহ উদ্ধার কাজে নিয়োজিত পুলিশের এস আই মুর্শেদের প্রতি চিরকৃতজ্ঞ প্রকাশ করেন ও সকল পুলিশ সদস্যদের প্রতি  ধন্যবাদ জানান।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়