রাষ্ট্রপতির পথচলায় অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩৯, শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) রাতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে তার এই পদভার গ্রহণকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়