ইরানে হামলার পরিকল্পনা ৬ মাস আগের

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৩৪, রবিবার, ১ মার্চ, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইসরায়েল ও আমেরিকার যৌথ উদ্যোগে ইরানের ওপর যে হামলা চালানো হয়েছে এর পরিকল্পনা করা হয়েছিল কয়েকমাস আগে। এ দাবি, দ্যা গার্ডিয়ানের কুটনৈতিক সম্পাদক প্যাট্রিক উইন্টুরের ।

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলতি সপ্তাহে যখন সম্পর্ক উন্নয়নে সমঝোতা বৈঠকের কথা ছিল ঠিক তার আগেই এ হামলা করা হয়। এরকম নতুন নয়।

গত বছরের জুনে ষষ্ঠ দফা বৈঠকে বসার নির্ধারিত সময়ের মাত্র তিন দিন আগে, ইসরায়েল (পরে আমেরিকাকে সঙ্গে নিয়ে) ইরানের বিরুদ্ধে ১০ দিনের সামরিক অভিযান শুরু করেছিল। হামলার আশংকা করেছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি । আলবুসাইদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। তিনি ভ্যান্সকেও বোঝানোর চেষ্টা করেন, আলোচনা সাফল্যের দোরগোড়ায়। কিন্তু সেকথা তো ট্রাম্পের কাছে তখনও পৌছায়নি।

হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প এরিমধ্যে বলেছেন,  ইরানের কর্মকাণ্ড আমেরিকা, বিদেশে থাকা মার্কিন সেনা ও ঘাঁটি এবং মিত্রদেশগুলোকে ঝুঁকির মুখে ফেলছে।

ট্রাম্প এবার হামলা করেছেন আচমকাই। হামলার আগে ট্রাম্প ঠিক কী করতে চাইছেন এবং কেন করতে চাইছেন, এ বিষয়ে সাধারণ মানুষ, কংগ্রেস বা মিত্রদেশগুলোর কাছে পরিষ্কার করেননি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়