রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯

চট্টগ্রাম প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:২১, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস–এর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ভোরের দিকে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী ও শিশুসহ কয়েকজন দগ্ধ হন।

দগ্ধদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামের এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং অন্যদের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়