ভাষা সৈনিকেরা নিজেদের জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছেন : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৬, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ। এ সময় সেখানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।


শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, ভাষাসৈনিকেরা নিজেদের জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।


এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


শুক্রবার রাত ১১টার পর থেকেই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন বয়সী হাজারো মানুষ সমবেত হতে থাকেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতার শুরুতে সশস্ত্র সালাম প্রদর্শন করে পুলিশের একটি চৌকস দল।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়