নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

মোঃ রিপন মিয়া স্টাফ রিপোর্টার: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২৪, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

শুক্রবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদুসুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, “আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখব যেন কলমাকান্দাকে একটি দৃষ্টিনন্দন ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি।” তিনি সীমান্তবর্তী এ উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সীমান্ত এলাকা ও কলমাকান্দা সদর এলাকায় মাদকের যে সমস্যা রয়েছে, তা গুরুত্বসহকারে মোকাবিলা করা উচিত। মাদকপ্রবণ ও অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার বিষয়েও উদ্যোগ নেওয়া দরকার।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “সর্বোচ্চ সততা—উইদাউট কম্প্রোমাইজ। আমরা যার যার বিভাগে দায়িত্বশীল ও অগ্রগামী ভূমিকা রাখতে চাই।” তিনি বলেন, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “আমরা যে বিভাগেই কাজ করি না কেন, শেষ ঠিকানা কিন্তু সাড়ে তিন হাত ভূমি। এই উপলব্ধি নিয়ে কাজ করলে অনেক কিছুই সহজ হয়ে যাবে।” তিনি আল্লাহর ওপর ভরসা রেখে সততা ও যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যাদের মাধ্যমে আজ আমি এই জায়গায় এসেছি অর্থাৎ কলমাকান্দা দুর্গাপুর সর্বসাধারণ ভোটার যারা আছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনাদের ভোট যদি আমার পক্ষে কাস্ট না করতেন তাহলে হয়তো আজকে যেভাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেভাবে দাঁড়ানো সম্ভব হতো না।  কিভাবে মূল্যায়ন করব এক লাইনে যদি বলতে হয় কাজের মাধ্যমে মূল্যায়ন করবো ইনশাল্লাহ।  যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন শুধু এখানে না সারা দেশেই এই মন্ত্রণালয়ের অফিসগুলোর ব্যাপারে অনেক ধরনের প্রশ্ন আছে আমি বলব এই মন্ত্রণালয়ের যিনি ইতিপূর্বে দায়িত্বে ছিলেন অনির্বাচিত হলেও দায়িত্ব পালন করেছেন তিনি শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী ইনফেনান্সদের ফেমাস অর্থাৎ অর্থাৎ কুখ্যাতদের বিখ্যাত ব্যক্তি।  যে কারণে আমার বা আমাদের প্রথম প্রচেষ্টা থাকবে মন্ত্রণালয়ের ইমেজ পুনরুদ্ধার করা। এবং দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স এটি শুধু আমাদের মন্ত্রণালয় না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী  আমাদের মন্ত্রিসভার প্রথম  বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকবে আমাদের নীতি।  আর খাল খননপুকুর জলাশয় এগুলোর ব্যাপারে আমাদের সরকারের সরকারের পক্ষ দিককে ১৮০ দিনের একটা প্রকল্প আছে ।

১৮০ দিনের মধ্যে আমরা অনেক কিছুই নিশিয়েট করবো। গতকালকেও আমাদের আন্ত মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে যে বৈঠকে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি কিভাবে এগিয়ে নিয়া যায় সে ব্যাপারে এব্যাপারে আমরা আলাপ-আলোচনা করছি এবং আমরা বাংলাদেশের যে হারানো ঐতিহ্য ছিল অর্থাৎ পুকুর ছিল অর্থাৎ সেই পুকুরটা এখন বেদখল হয়ে গেছে  যে পুকুর আছে সেটা কেউ আবার লিজ দেয়া হয়ে গেছে।

যে সমস্ত জলাশয় লিজ দেয়ার কথা না ব্যক্তিগত স্বার্থে বা গোষ্ঠীগত স্বার্থে সেগুলাকে লিজ দেয়া হয়েছে সমস্ত বিষয়গুলা সবেমাত্র দায়িত্ব নিলাম আমরা দেখবো।  আমরা একটা নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে আমরা দায়বদ্ধ।

সেই জনবান্ধব নীতি সবকিছুর ক্ষেত্রে জনবান্ধব নীতি পুষ্পঠিত হবে সেইটাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের যে আগামীর বাংলাদেশ সবার আগে বাংলাদেশ বিনির্মাণে যে ভীষণ সেই ভীষণ বাস্তবায়ন করব সেই ক্ষেত্রে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা আছেন আপনাদের সহযোগিতা দরকার পাশাপাশি জনসাধারণের সহযোগিতা দরকার কারণ এটা আসলে একটা পার্টনারশিপ দেশটা।

সরকার পরিচালনার জন্য হয়তো মন্ত্রী হিসেবে আমি শপথ নিয়েছি কিন্তু এই মন্ত্রিত্ব তো আমার একার না জনগণের মন্ত্রী এটা এবং জনগণই সকল ক্ষমতার উৎস আমরা চেষ্টা করব জনগণের সঙ্গে সম্পৃক্ততা হারিয়ে এবং জনগণকে সম্পৃক্ত করে উন্নয়নমূলক কাজগুলো প্রণয়ন করা এবং বাস্তবায়ন করা যেন মানুষের কাছে আমরা প্রমাণ করতে চাই এই সরকার জনগণের সরকার শুধুমাত্র বিএনপি'র সরকার না এই সরকার জনগণের সরকার সিটি প্রমাণ করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ।  আমাদের সংবিধান নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে আমরা আগাগোড়া বলে আসছি দেশের পরবর্তী পার্লামেন্ট অর্থাৎ নির্বাচিত পার্লামেন্ট নির্ধারণ করবেন কিভাবে কি হবে ইতিমধ্যে আপনারা জানেন রাষ্ট্র সংস্কারের কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে অফ কোর্স সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই বিষয়টা নিয়ে কাজ করছেন এবং জনগণের সরকার জনবন্ধু সরকার জনগণের কল্যাণেযা যা করা প্রয়োজন বিএনপি সরকার তা তা করবে ইনশাল্লাহ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়