গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বর || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫০, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর থানাধীন বাটিকামারী বাজারের উত্তর দিকে বাটিকামারী ব্রিজ সংলগ্ন মৃত দলিল উদ্দিনের বাড়ির মূল ফটকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং বি বাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।

র‍্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা গাঁজা ও নোহা মাইক্রোবাসসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়