বাবা হারানো শোকার্ত মেসির পাশে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো

স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:১৪, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অনুভূতি জানিয়েছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন এক পোস্টে তিনি জানান, বাবাকে হারানোর শূন্যতা এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। এই কঠিন সময় কীভাবে পার করবেন, সেটিও তার কাছে স্পষ্ট নয়। জীবনের অন্যতম প্রধান অনুপ্রেরণাকে হারিয়ে যেন সবকিছু থমকে গেছে—এমন অনুভূতিও প্রকাশ করেছেন আর্জেন্টাইন তারকা।

মেসির ওই পোস্ট প্রকাশের কিছুক্ষণ পরই সেখানে মন্তব্য করেন তার দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পর্তুগিজ তারকা লেখেন, ‘তোমার ও তোমার পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। এই কঠিন সময়ে শক্ত থাকো লিও; তোমার জন্য অনেক শক্তি কামনা করছি।’

মেসির বাবা হোর্হে মেসি গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং শেষ দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। বাবার মৃত্যুর পর কয়েক দিন কোনো মন্তব্য না করলেও বুধবার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শোক ও অনুভূতির কথা জানান ৩৯ বছর বয়সি মেসি।

চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে বহুবার মুখোমুখি হলেও ব্যক্তিগত এই কঠিন সময়ে মেসির পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত রাখলেন রোনালদো।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়