নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৪, শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১ আগস্ট) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা।

সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, মহানগর বিএনপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে তিনি যদি নারায়ণগঞ্জে আসার চেষ্টা করেন, তাহলে আমরা তা প্রতিহত করব।

তিনি আরও বলেন, বাংলাদেশ তো বটেই, পৃথিবীর ইতিহাসেও তিন প্রজন্মের রাষ্ট্রনায়কের এমন নজির নেই। সেই তারেক রহমানকে নিয়ে যদি কেউ অবমাননাকর মন্তব্য করে, তা মেনে নেওয়া হবে না।

এ সময় তিনি আরও দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী একসময় আরএফএলে সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন। এ-সংক্রান্ত ছবি আমার কাছে রয়েছে।

তিনি লজিং মাস্টারও ছিলেন। আর আসিফ, নাহিদ ও হাসনাতরা ৫ আগস্টের আগে কোথায় ছিলেন? ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা বিবেচনায় নিলে তাদের এসব বক্তব্যের কোনো ভিত্তি নেই।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়