প্রধানমন্ত্রীত্ব ছেড়ে মোদির ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত: অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:০৮, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং একজন ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবেই বেশি সফল। তাই তার উচিত প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া।

বুধবার (২৯ জুলাই) মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, তিনি যদি এত ভালো ইনফ্লুয়েন্সারই হন, তাহলে তার প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত এবং অন্য কাউকে এ কাজ করতে দেওয়া উচিত।

এর আগে মঙ্গলবার কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, নতুন নতুন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলেই জেন-জি প্রজন্মের ভোট পাওয়া যাবে না। তার ভাষায়, প্রধানমন্ত্রীকে ক্যামেরার অ্যাঙ্গেল নয়, নিজের হৃদয়ের অ্যাঙ্গেল বদলাতে হবে।

এদিকে বুধবার প্রশ্নফাঁস নিরোধী আইন নিয়েও মত দেন অভিজিৎ দীপকে। তিনি বলেন, আমি মনে করি এ ধরনের আইন হতেই থাকবে। কিন্তু লক্ষ্য যদি সঠিক না হয়, তাহলে কোনো পরিবর্তন সম্ভব নয়।

তিনি আরও বলেন, এই দেশে অনেক ভালো আইন তৈরি হয়েছে। একের পর এক শুধু আইনই তৈরি হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়