ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ব্যক্তির মৃত্যু

মোঃ রিজওয়ানুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:২৩, সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে ডুবে কনি রাম সিংহ (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বনগাঁও গ্রামের ভাদ্রু রাম সিংহের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে তিনি পুকুরের পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়