পারমাণবিক অস্ত্র থাকলে হরমুজে ইরানকে ঠেকানো যেত না: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৪২, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইরান পারমাণবিক অ'স্ত্রের অধিকারী হলে বিশ্বকে ‘জিম্মি’ করতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

রুবিও বলেন, হরমুজ প্রণালি বর্তমানে খোলা রয়েছে এবং ইরানের তেল বাদ দিলে যুদ্ধ শুরুর আগের সময়ের কাছাকাছি পরিমাণ তেল এই নৌপথ দিয়ে পরিবাহিত হচ্ছে।

তবে ইরানের হাতে পারমাণবিক অ'স্ত্র থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে দাবি করেন তিনি। রুবিওর ভাষ্য, ইরান তখন হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ‘টোল’ আরোপ করতে পারে এবং কোন দেশ জ্বালানি পাবে, তা নির্ধারণের ক্ষমতা অর্জন করতে পারে।

ইরানের শাসনব্যবস্থার সমালোচনা করে রুবিও আরও অভিযোগ করেন, তেহরান নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে পাওয়া অর্থ অ'স্ত্র তৈরি এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোকে সহায়তায় ব্যবহার করে। হিজবুল্লাহ, হামাস ও ইরাকের শিয়া মিলিশিয়াদের অর্থায়নের অভিযোগও করেন তিনি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়