গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৪০, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার (২৭ সেপ্টেম্বর) গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ ও কান এবং হারেৎজ ও জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, নেতানিয়াহু একদিনের সফরে আমিরাত যান এবং প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন।

তবে এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার মধ্যেই নেতানিয়াহুর এই সফরের খবর প্রকাশ্যে এলো।

এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। তবে নেতানিয়াহু সেই সতর্কবার্তা ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়।

নেতানিয়াহু ওই প্রতিবেদনটি অস্বীকার করেছেন।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরায়েল ও আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়