পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:৪৩, মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, পুঠিয়া উপজেলার রাজবাড়ী এলাকায় কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল সংশ্লিষ্ট এলাকায় নজরদারি চালায় এবং পরে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. পাপ্পু রাজ হাসান (৩৫) ও সম্রাট (২০)।

র‍্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১২৩ পিস সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়