আমির হামজাকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক স্ট্যাটাস
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান।
রোববার (২৪ মে) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
‘জামায়াত এমপি আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছে! ইতোপূর্বে ওয়াজ মাহফিলে আমির হামজা বলেছিলেন, ‘তার চোদ্দগুষ্টি আওয়ামীলীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবেনা, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।’
ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার জন্য সে হয়ত আমার উপর ক্ষিপ্ত হয়েছে। রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম।
কারণ আমি জানি, রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবে নেয়। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট।
তার এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার উপর মব করতে পারে বলে আশঙ্কা করছি। যদি আমার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।’
উল্লেখ্য, মুহাম্মদ রাশেদ খান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে নুরুল হক নুরের সঙ্গে রাজনীতিতে সক্রিয় হন এবং গণঅধিকার পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর তিনি দলটির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। ২০২৬ সালের নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।